ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লালপুরে বাড়ি থেকে ১ মাস বয়সী শিশু চুরি

লালপুরে বাড়ি থেকে ১ মাস বয়সী শিশু চুরি
×

প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১০:৩১

নাটোরের লালপুরে এক মাস বয়সী এক কন্যা শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরীর বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে আনুমানিক ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী দিনমজুর জালাল উদ্দিনের বাড়িতে আসে। মেয়েটি নিজেকে অত্যন্ত অসহায় দাবি করে সেখানে আশ্রয় প্রার্থনা করে। জালাল উদ্দিনের পরিবার মানবিক দিক বিবেচনা করে তাকে বাড়িতে থাকতে দেন এবং খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন।

কিন্তু সন্ধ্যার আগেই সুযোগ বুঝে ওই কিশোরী ঘরে থাকা জালাল উদ্দিনের সদ্য ভূমিষ্ঠ এক মাস বয়সী কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি জানাজানি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লালপুর থানার (ওসি) মজিবুর রহমান জানান, শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সন্দেহভাজন কিশোরীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×