ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘ঘরটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে’

‘ঘরটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে’
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের কমলনগরে রেজাউল হক নামে এক কৃষকের বসতঘর ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার রেজাউলের স্ত্রী শাহিদা আক্তার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতে এই মামলা করেন। 
মামলায় তিনি উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল হক মনিরকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করা হয়।
বাদীর ছেলে আজিজুল হক আজগর বলেন, ‘আমরা খুবই অসহায় অবস্থায় দিন যাপন করছি। আমাদের থাকার কোনো ঘর নেই। পুরো ঘরই বিএনপি নেতা মনির মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।’ তাঁর ভাষ্য, মনিরদের সঙ্গে তাদের কোনো ঝগড়া নেই। 
বিএনপি নেতা মনিরুল হক মনিরের দাবি, ‘জমিটি আমাদের। তারা জোরপূর্বক এখানে বসবাস করছে। নিজেদের ঘর নিজেরা ভেঙে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের অভিযোগ মিথ্যা।’

আরও পড়ুন

×