ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

একসঙ্গে খেলছিল, একসঙ্গেই পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

একসঙ্গে খেলছিল, একসঙ্গেই পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
×

প্রতীকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১৭:০৯

মেহেরপুরের গাংনী উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাইলমারি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

শিশু দুটি হলো- উপজেলার মাইলমারি গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩)।

স্থানীয়রা জানান, দুপুরে খেলতে বেরিয়ে আদিব ও ইউসুফ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনে পানিভর্তি একটি ডোবায় শিশু দুটিকে ভাসতে দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন শিশু দুটি মৃত বলে জানান।

শিশুদের বাবা আকাশ আলী ও আব্বাস আলী বলেন, প্রতিদিনের মতোই শিশু দুটি খেলতে বের হয়েছিল। অনেক সময় পার হলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করি। পরে প্রতিবেশীরা জানায় তারা ডোবায় পড়ে গেছে। গিয়ে দেখি দুজনেই পানিতে ভাসছে। উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার বলেন আগেই মারা গেছে।

আহাজারি করে শিশু দুটির বাবারা বলেন, ‌‘সামনে ঈদ। আজ সেই আনন্দ চিরতরে শেষ হয়ে গেল। শিশু দুটি খেলছিল একসঙ্গে, আজ একসঙ্গেই খাটিয়ায় শুয়ে আছে। এই কষ্ট সহ্য করা কঠিন।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস শিশু দুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে সমকালকে বলেন, এ ব্যাপারে শিশু দুটির পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×