ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর
×

ছবি-সংগৃহীত

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১৯:১৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে আগামী ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ এ তথ্য জানায়। 

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মতে মঙ্গলবার ১৭ মার্চ সকাল থেকে শনিবার ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

চিঠিতে আরও বলা হয়, ২৮ মার্চ শনিবার থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারিস জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রীপারাপার অব্যাহত থাকবে। 

আরও পড়ুন

×