ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে ঘরমুখো যাত্রীরা পেটালেন ট্রাক চালককে

যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে ঘরমুখো যাত্রীরা পেটালেন ট্রাক চালককে
×

ছবি-সমকাল

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১১:৩৬

যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় ঘরমুখো বাস যাত্রীরা এক ট্রাক চালককে গণপিটুনি দিয়েছে। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর পশ্চিম প্রান্তে গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষুব্ধ বাসযাত্রীরা অভিযোগ করেন, তারা সবাই পোশাক কারখানার শ্রমিক। গাজীপুর থেকে একটি বাসে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলেন তারা। যমুনা সেতুর উপরে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রাক কয়েকবার ওভারটেক করতে বাসের দিকে চেপে আসে। এতে দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি হয়। পরে বাসটি দ্রুত সেতু পার হয়ে গোলচত্বর এলাকায় আড়াআড়িভাবে দাঁড়িয়ে ওই ট্রাকটিকে থামায়। ক্ষুব্ধ যাত্রীরা ট্রাক থেকে চালককে নামিয়ে বেধড়ক মারপিট শুরু করে। পাশে দায়িত্বে থাকা যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ট্রাক চালককে উদ্ধার করেন। পরে তাদের সহযোগিতায় বাসটি আবার গন্তব্যের দিকে ছেড়ে যায়।

গণপিটুনির শিকার ট্রাকের চালকের নাম শফিকুল ইসলাম। তার বাড়ি সিরাজগঞ্জে।

আহত শফিকুল ইসলাম জানান, যমুনা সেতুতে গাড়ির প্রচণ্ড চাপে একবার তার ট্রাকটি বাসের দিকে চেপে যায়। এটি তিনি ইচ্ছাকৃতভাবে ঘটাননি।

আরও পড়ুন

×