ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে গেলেন যাত্রী

তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে গেলেন যাত্রী
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ২২:১১

মুন্সীগঞ্জে তাড়াহুড়ো করে লঞ্চে উঠতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া মো. জাহিরের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘রফ রফ ৭’ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়লে যাত্রীরা ওঠানামার সময় মো. জাহির নামে এক ব্যক্তি অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

আরও পড়ুন

×