দলে দলে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসছেন মুসল্লিরা
শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসছেন মুসাল্লা। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ০৯:৫৬ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ১০:০৩
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। এবারের ১৯৯তম জামাত শুরু হবে আজ শনিবার সকাল ১০টায়। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
শোলাকিয়া ঈদগাহয়ে নিরাপত্তায় রয়েছেন ১১০০ পুলিশ সদস্য, ৪ প্লাটুন সেনা সদস্য, ৫ প্লাটুন বিজিবি, র্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন আনসার, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ঈদ স্পেশাল ট্রেন আসবে দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য। আশা করা হচ্ছে, এবার প্রায় ৬ লাখ মুসল্লির সমাগম হবে।
এবারের জামাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম অংশ নেবেন বলে জানিয়েছেন ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- শোলাকিয়া ঈদগাহ
