ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরে ভিন্ন পথে হাঁটছে: জামায়াত সেক্রেটারি

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরে ভিন্ন পথে হাঁটছে: জামায়াত সেক্রেটারি
×

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল। ছবি-সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ২০:৩৫

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে ভিন্ন পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। এটিকে রাজনৈতিক ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যা দেন তিনি। এসময় জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন হওয়া উচিত বলেও জানান জামায়াতের এ নেতা।

সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘সহস্রাধিক প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সরকার গঠন করার পর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।’

গোলাম পারওয়ার অভিযোগ করে বলেন, ‘জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে ‘সাব-জুডিস’ বা বিচারাধীন করা হয়েছে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘সরকারের পরোক্ষ মদদে এটি করা হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেয়া—একে দ্বিচারিতাই বলা হয়।’

আরও পড়ুন

×