ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তানোরে ভোক্তা অধিকারের অভিযানে এক হোটেলকে জরিমানা

তানোরে ভোক্তা অধিকারের অভিযানে এক হোটেলকে জরিমানা
×

ছবি: সংগৃহীত

তানোর (রাজশাহী) সংবাদদাতা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৭:০৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১৭:১০

রাজশাহীর তানোর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে এক হোটেলকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তানোর থানার মোড়সহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান।

অভিযানকালে ‘তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারে জ্বালানি তেলের অতিরিক্ত দাম নেওয়া ও মজুদের অভিযোগেও তদারকি করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×