ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘জামদানি ও মসলিন শিল্প পুনর্জীবিত করবে সরকার’

‘জামদানি ও মসলিন শিল্প পুনর্জীবিত করবে সরকার’
×

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

বাংলার ঐতিহ্যবাহী জামদানি ও মসলিন কাপড়ের শিল্পকে পুনর্জীবিত করতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
প্রতিমন্ত্রী বলেন, বাংলার ইতিহাসের সাক্ষী ২০০ বছরের পুরোনো মসলিন কাপড়কে পুনঃউদ্ধারে আমরা সচেষ্ট। জামদানি শিল্পের ঐতিহ্য সংরক্ষণে আমরা সুদূর ইংল্যান্ড পর্যন্ত যাই এবং সেখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের তাঁতিদের কাছে ফিরিয়ে আনি। সরকারের পক্ষ থেকে গবেষণা কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, পাটশিল্পের পুনরুজ্জীবনের মাধ্যমে দেশে বেকার যুবকরা কর্মসংস্থান পাবে। ইতোমধ্যে বন্ধ থাকা অনেক পাটকল পুনরায় চালু হয়েছে এবং অন্যগুলো চালুর প্রক্রিয়াধীন। 
পরিদর্শনকালে ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মিজানুর রহমান, তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্ম সচিব জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন

×