কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ২০:৪১
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেল স্টেশনের অদূরে তেল পাম্পের পাশে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।
বারোবাজার স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
তিনি জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস স্টেশন পার হয়ে ২০০ গজ দূরে গেলে সেখানে ওই নারী ট্রেনে কাটা পড়েন। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়।
মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
- বিষয় :
- ঝিনাইদহ
- কালীগঞ্জ
- ট্রেনে কাড়া পড়ে নিহত
