ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অভিযান চালিয়ে ১১ জীবিত ও ৯টি জবাই ঘোড়া উদ্ধার

অভিযান চালিয়ে ১১ জীবিত ও ৯টি জবাই ঘোড়া উদ্ধার
×

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ঘোড়া উদ্ধার করে পুলিশ সমকাল

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৭:৫৭ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরুর মাংসের আড়ালে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯টি জবাই করা ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে এসব ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, একটি অসাধু চক্র রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে সেটিকে গরুর মাংস বলে বাজারজাত করছিল। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ৯টি জবাই করা ঘোড়া এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন এলাকাকে ব্যবহার করে এ অপকর্ম চালিয়ে আসছিল। তারা গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস গরু হিসেবে কম দামে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ও মাংসের দোকানে সরবরাহ করত।

আরও পড়ুন

×