ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা মুক্তিযোদ্ধাদের

সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা মুক্তিযোদ্ধাদের
×

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা। মহান স্বাধীনতা দিবসে এমপি তালেব মণ্ডল শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘোষণা দেন তারা। 

গতকাল শুক্রবার শহরের শহীদ আমিনপাড়া এলাকায় ‘ভারতে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের’ ব্যানারে আয়োজিত স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য, স্মৃতি রোমন্থন ও আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার অ্যাডভোকেট কাজী সদরুল হক সুধা। বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী আব্দুল হানিফ, প্রকৌশলী রিফাত শাকিল, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজওয়ান উর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ. বারী, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল মজিদ, আমিরুল ইসলাম, আব্দুল ওয়াহাব, জালাল হোসেন, আব্দুল করিম, সামছুল হক মধু প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার সদরুল হক সুধা জামায়াতের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সদরুল হক সুধা সমকাল প্রতিবেদককে বলেন, ‘যারা ৫৪ বছর শহীদ মিনারে আসেনি, বাংলাদেশকে স্বীকার করেনি, আজ কেন তারা শহীদ মিনারে?’ আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’ 
 

আরও পড়ুন

×