ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রেশার কুকার দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক স্বামী

প্রেশার কুকার দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক স্বামী
×

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৮:১২ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ১৮:৫০

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রেশার কুকার দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার মো. মকিমের (৩৬) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মর্জিনা খাতুন (২৮) বিরোধে জড়ান। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে প্রেশার কুকার দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন মকিম। পরে রক্তাক্ত অবস্থায় মর্জিনা খাতুনকে উদ্ধার করে স্বজনরা দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে অভিযুক্ত স্বামী মো. মকিমকে আটক করা হয়। 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পোরশা থানা পুলিশ।

আরও পড়ুন

×