ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তেলবাহী ট্রেন লাইনচ্যুত

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
×

উদ্ধারকাজ শেষ হলে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হয়। ছবি: সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৭:২৮ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৭:৫৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হচ্ছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান কাদেম জানান, আজ বিকেল ৪টায় উদ্ধারকাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস চালু করা হয়েছে। এরপর শায়েস্তাগঞ্জে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বর্তমানে শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে। অন্যদিকে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে রয়েছে বলে তিনি জানান।
এর আগে, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামত শেষে চলাচলের উপযোগী করা হয়।

এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×