ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষকের ৬০০ ফলন্ত গাছের গোড়ায় শত্রুতার কোপ

কৃষকের ৬০০ ফলন্ত গাছের গোড়ায় শত্রুতার কোপ
×

ক্ষতিগ্রস্ত জমির সামনে কৃষক তোফাজ্জল হোসেন। রোববার শিবপুরের জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ গ্রামে। ছবি: সমকাল

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১৮:১২

নরসিংদীর শিবপুরে শত্রুতার জেরে তোফাজ্জল হোসেন নামে এক কৃষকের ৫৬ শতাংশ জমির শসা, চালকুমড়া ও মিষ্টিকুমড়া গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত তোফাজ্জল হোসেন জানান, ধারদেনা করে নিজের ৫৬ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন সবজি হিসেবে শসা ও কুমড়ার চাষ করেছিলেন। গাছে ফলন আসতে শুরু করেছিল। কিন্তু শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর ক্ষেতের প্রায় ৬০০টি ফলন্ত গাছের গোড়া কেটে দিয়েছে। রোববার সকালে ক্ষেতে গিয়ে সব গাছ মরে পড়ে থাকতে দেখেন তিনি। 

তোফাজ্জল হোসেন দাবি করেন, গাছগুলো কেটে ফেলায় তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিশ্রম ও অর্থ বিনিয়োগের পর ফলন ঘরে তোলার আগে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

ভুক্তভোগী কৃষকের অভিযোগ, শত্রুতার জের ধরেই একটি চক্র তার এই ক্ষতি করেছে। এই ঘটনায় স্থানীয় কৃষকরা নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসীনা জান্নাত তোরণ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। উপজেলা কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি প্রণোদনা ও কৃষি সামগ্রী দিয়ে সহায়তা করা হবে।

আরও পড়ুন

×