ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে মামলা

নোয়াখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে মামলা
×

কোম্পানীগঞ্জ থানা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ২০:২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দুর রহিমের (৪৩) ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে ভুক্তভোগী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মানছুরুল হক বাবর (৫৫) ও তার ভাই মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়। 

এর আগে, শুক্রবার উপজেলার মুছারপুর ইউনিয়নের কালু মোল্লার মসজিদ ও স্থানীয় মদিনা বাজারে দুই দফায় হামলার ঘটনা ঘটে। সোসবার দুপুরে জেলা শহর মাইজদিতে একটি জাতীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে এসে সাংবাদিকদের হামলা ও নির্যাতনের বর্ণনা দেন আব্দুর রহিম। হামলার শিকার আব্দুর রহিম মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও একই ইউনিয়ন বিএনপির নেতা। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।    

আব্দুর রহিম বলেন, ‘মুছাপুর ইউনিয়নের ফারুক নামে এক ব্যক্তির জমি দখল করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহান ও তার ভাইয়েরা মাটি বিক্রি করে দেন। এ ঘটনার প্রতিবাদ করলে বিএনপি নেতা আলাউদ্দিন জিকুকে লাঞ্ছিত করেন তারা। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় জিকুকে দেখতে তার বাড়িতে যাই এবং অন্যের জমি দখল করি মাটি কাটার প্রতিবাদ করি। পরে তার বাড়ি থেকে ফেরার পথে কালু মোল্লার মসজিদের সামনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মানছুরুল হক বাবর ও তার বড় ভাই মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহানসহ শাহজাদা, কাওছার, রুমন, আলমগীর ও আরাফাতের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।’

তিনি বলেন, ‘একই দিন রাত পৌনে ৮টার দিকে আহত অবস্থায় আমাকে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় মদিনা বাজারে ফের বাবর-শাহজাহানের অনুসারীরা আমার গাড়ি বহরে হামলা চালায়। তখন আমার চাচি স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে শ্লীলতাহানি করে তার স্বর্ণালংকার লুট করে। চাচিকে বাঁচাতে আমার ভাই আব্দুল আউয়াল (৩৭) ও আব্দুর রহমান (২১) এগিয়ে গেলে তাদের কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয়।’

তবে এ অভিযোগ নাকচ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছুরুল হক বাবর ও তার বড় ভাই মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহান। বলেছেন, এ হামলার সাথে তারা জড়িত নয়। আপনারা মাঠে গিয়ে দেখেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, মাটিবাহী ড্রাম ট্রাক ও ডিমবাহী ট্রাকের মধ্যে সাইড দেওয়ার সময় গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। হামলাকারী ও হামলার শিকার দুজনই আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
 

আরও পড়ুন

×