ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
×

ফাইল ছবি

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৫:১৪

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী সীমান্তসংলগ্ন এলাকা থেকে ভারতীয় এক কৃষককে ও দুটি গরু বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। ওই কৃষককে বিজিবির হেফাজতে নেওয়া হয়। এ নিয়ে দুপুরে পতাকা বৈঠকের পর ওই কৃষককে এবং দুটি গরু বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিজান নিজের ভুট্টাক্ষেত পরিচর্যা করতে গেলে এক বিএসএফ সদস্য তাঁকে ডেকে একটি ভুট্টার মোচা দেখতে চান। মোচা  দেওয়ার সময় পাশে থাকা এক বিএসএফ সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মিজানের কাঁধে গুলি লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাড়ির দিকে ফিরে আসেন। স্থানীয়রা তাঁকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শূন্যরেখার জমি থেকে ভারতীয় কৃষক সহদেব বর্মণকে এবং দুটি গরু বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে।
 
৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, বিএসএফের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বার্তা পাঠানোর পর পতাকা বৈঠক হয়েছে। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

×