ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটকেন্দ্রের নিরাপত্তা দেখলেন ডিআইজি

ভোটকেন্দ্রের নিরাপত্তা দেখলেন  ডিআইজি
×

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। এই উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া নির্বাচনী এলাকার ঝুঁকিপূর্ণ ও বেশ কয়েকটি সাধারণ কেন্দ্র পরিদর্শন করেছেন। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিন ডিআইজি ঝিনাইগাতীর শফিউদ্দিন আহম্মদ কলেজ ও শ্রীবরদীর আয়শা আইন উদ্দিন কলেজে স্ট্রাইকিং ফোর্সের সদস্যদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের পরামর্শ দেন। তিনি নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের যাতায়াতের পথ নির্বিঘ্ন করার নির্দেশ দেন।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-৩ আসনের নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৬ প্লাটুন (৪৮০ জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নিরাপত্তা জোরদারে র‍্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে, ৪টি টিম রিজার্ভ থাকবে।  পুলিশের মোবাইল টিম থাকবে ২৬টি। ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৫-৬ জন পুলিশ ও ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

উল্লেখ্য, জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামীকাল ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটকেন্দ্র ১২৮টি।
 

আরও পড়ুন

×