ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অ্যাপসের মাধ্যমে ফিলিং স্টেশনে তেল বিক্রি

অ্যাপসের মাধ্যমে ফিলিং স্টেশনে তেল বিক্রি
×

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

ফিলিং স্টেশনে শৃঙ্খলা ও কৃত্রিম সংকট ঠেকাতে ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল অ্যাপসের মাধ্যমে তেল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জ এসআর ফিলিং স্টেশনে ওই কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উপজেলার তরুণ শিল্প উদ্যোক্তা ওবায়দুল হক রাসেলের তৈরি করা অ্যাপস ব্যবহারে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন, সিন্ডিকেট, বৈষম্য দূরসহ বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

ওবায়দুল হক রাসেল জানান, তাঁর ডেভেলপ করা স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে তেল বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনা সম্ভব হবে। এর মাধ্যমে কোন মোটরসাইকেল ফিলিং স্টেশনে তেল নিতে এলে অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলের নম্বর এবং ইঞ্জিন নম্বর স্ক্যান করা হবে। এরপর তথ্যগুলো সার্ভারে সংরক্ষণপূর্বক তেল প্রদান করা হবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের নির্দেশিত তেল প্রদানের পরিমাণ এবং পুনরায় তেল নিতে আসার পরবর্তী দিন ধার্য করা থাকবে। অ্যাপসটি একাধিক ফিলিং স্টেশনের সার্ভারের সঙ্গে সমন্বয় করা থাকবে। এতে নির্দিষ্ট দিনক্ষণের আগে মোটরসাইকেলটি অন্য কোনো ফিলিং স্টেশনে গেলেও তেল পাবে না। এই অ্যাপস ব্যবহার করলে তাদের চিহ্নিত করা সহজ হবে। অ্যাপসটি সঠিকভাবে পরিচালনা হলে প্রকৃত গ্রাহকরাই তেল পাবেন ও সংকট দূর হবে।
উদ্যোক্তা রাসেল আরও বলেন, তাঁর স্পার্টফোন অ্যাপসটি ব্যবহারের বিভিন্ন সুবিধা উল্লেখ করে ঝিনাইদহ জেলা প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছিলেন। এ নিয়ে গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর ওইদিন রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ অ্যাপসটির কার্যক্রম শুরু করতে বলেন। ইউএনওর অনুমতি পেয়েই গতকাল থেকে তিনি এই কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুন

×