ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জমি থেকে বঞ্চিত বাকপ্রতিবন্ধী

জমি থেকে বঞ্চিত বাকপ্রতিবন্ধী
×

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:১৪ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ১২:৪৬

| প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকায় এক বাকপ্রতিবন্ধীর পরিবারকে জমি থেকে বঞ্চিত করার চেষ্টা এবং বসতঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সৎমা ও সৎভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বাকপ্রতিবন্ধী শাহজাহান চৌধুরীর স্ত্রী সাবিনা বেগম রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সাবিনা বেগম বলেন, আমার স্বামী কথা বলতে পারেন না, সেই সুযোগ নিয়ে আমাদের ওপর প্রায়ই নির্যাতন করা হচ্ছে। আমার কলেজপড়ুয়া ছেলে সোহান চৌধুরীসহ তিন সন্তানকেও মারধর করা হয়েছে। আমাদের ঘর ভাঙচুর করা হয়েছে, এমনকি রাস্তা দিয়ে চলাচলেও বাধা দেওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আতাউর রহমান। তিনি বলেন, শাহজাহান চৌধুরীর পাওনা জমি আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা অযথা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ সোহান বলেন, লিখিত অভিযোগ পেলে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে জমি মেপে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×