শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু
পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা। ছবি: সমকাল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৮:২৫
শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোট কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি ও পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা ভোটারদের।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৪ লাখ ৯ হাজার ৮০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
