ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার

সাবেক এমপি সফুরা বেগম গ্রেপ্তার
×

গ্রেপ্তার সফুরা বেগম। ছবি-সমকাল

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১২:০৭

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,‌ গ্রেপ্তার সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি, ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসন করার লক্ষ্যে জয় বাংলা ব্রিগেড এর হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল অ্যাডভোকেট সফুরা বেগম। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন

×