ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারুকা ইউনিয়ন একাদশ  

মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মারুকা ইউনিয়ন একাদশ  
×

অতিথিদের সঙ্গে বিজয়ী ক্রিকেট টিম। ছবি : সমকাল

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২০:৫০

দাউদকান্দির কাদিয়ারভাঙ্গা এসএস স্পোর্টিং ক্লাবের পাঁচ বছরপূর্তি উপলক্ষে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান। প্রধান অতিথির বক্তব্য দেন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি নূরআলম ভূঁইয়া (আলম)। উদ্বোধকের বক্তব্য দেন নৈয়াইর ড. খন্দকার মোশাররফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জর্জ কোর্টের আইনজীবী নুরুননবী আহাম্মেদ, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ ভূঁইয়া ও ক্লাবের সভাপতি শান্ত প্রধান আশিক। আরও উপস্থিত ছিলেন, ফারুক আহাম্মেদ, শরীফ আখন্দ, নাছির ভূঁইয়া, শাহপরান প্রধান, রিফাত প্রধান প্রমূখ।

ম্যাচটিতে বিটেশ্বর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন মারুকা ইউনিয়ন একাদশ। পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন

×