ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্ত্রীকে হত্যার পর পালালেন স্বামী, ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার

স্ত্রীকে হত্যার পর পালালেন স্বামী, ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার
×

ঝর্ণা আক্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০১:১২

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ ঘরে রেখে পালিয়েছেন স্বামী। পরে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্ত্রীকে হত্যার কথা জানান। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নারী হলেন ঝর্ণা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে তানিয়া নামে এক প্রতিবেশীর কাছে ফোন করেন ঝর্ণার স্বামী অপু আহমেদ। ফোনে তিনি স্ত্রীকে হত্যা করার কথা জানিয়ে তার পরিবারের সদস্যদের খবর দিতে বলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। ঘরের ভেতরে মাদক সেবনের কিছু আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ঝর্ণা আক্তার স্থানীয় বাসিন্দা মো. হামিদুল ইসলামের মেয়ে। প্রায় দুই বছর আগে পরিবারের অমতে অপুকে বিয়ে করেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। 

ঝর্ণার বাবা হামিদুল ইসলাম বলেন, রাতের দিকে পরিচিত একজনের কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার পর স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×