ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দু’দিনে ২৩ জনকে কামড়েছে কুকুর

দু’দিনে ২৩ জনকে কামড়েছে কুকুর
×

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

কালীগঞ্জে দুই দিনে পাগলা দুটি কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়েছেন। শুক্র ও শনিবার শহরের পৌর এলাকার নিশ্চিন্তপুর ও মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়াসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা না থাকায় তারা বিপাকে পড়েন।

স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, শুক্রবার সকাল থেকেই শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়া ও নিশ্চিন্তপুর হাইস্কুলপাড়া এলাকায় দুটি কুকুর বেপরোয়া হয়ে ওঠে। শনিবার সকাল পর্যন্ত কুকুর দুটি লোকজনকে কামড়াতে থাকে। এতে নিশ্চিন্তপুর হাইস্কুলপাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী (নাম জানা যায়নি), শিশু অর্ক ও মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের মেয়ে সিনথিসহ ২৩ জন আহত হয়েছেন। 

ভুক্তভোগীদের ভাষ্য, তাদের অনেকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান। তবে জলাতঙ্কের টিকা না থাকায় ফিরে আসতে বাধ্য হন। 
কালীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুণ কুমারের ভাষ্য, কুকুরের কামড়ে আহত হয়ে ঢাকালেপাড়া থেকে ১১ জন ও নিশ্চিন্তপুর হাইস্কুলপাড়ার আরও ১১ জন  এসেছিলেন। তাদের মধ্যে বিড়ালের কামড়ের রোগীও ছিল। তিনি বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা নেই। এ কারণে আহত ব্যক্তিদের অন্য জায়গা থেকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

 

আরও পড়ুন

×