ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী-খাল, জলাশয় খনন করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী-খাল, জলাশয় খনন করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
×

ছবি: সমকাল

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৮:১১

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এর ফলে কেবল কৃষি নয়, মৎস্য খাতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

বুধবার সকালে উপজেলার নদমুলা ইউনিয়নে চড়খালি কাটাখাল ও ভারানীর খালের ৩ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে, যা সরাসরি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

বর্তমান সরকার পানি ব্যবস্থাপনা উন্নয়নকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করেছে, যার সুফল প্রান্তিক পর্যায়ের মানুষ পেতে শুরু করেছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার), পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল এবং ভাণ্ডারিয়া সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় এলাকায় বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে সেচ কাজ ব্যাহত হতো। ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই পুনঃখনন কাজ শেষ হলে এলাকার কয়েক হাজার একর জমির পানি নিষ্কাশন সহজ হবে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

×