ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুনের বার্তা নিয়ে ঘরে এলো নবজাতক

নতুনের বার্তা নিয়ে ঘরে এলো নবজাতক
×

খুলনায় পহেলা বৈশাখের প্রথম প্রহরে জন্ম নেওয়া নবজাতক

হাসান হিমালয় খুলনা, খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৮:১৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৮:৩০

নববর্ষের প্রথম দিনে হাসান আলী ও মারিয়া আক্তার মরিয়মের ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। পহেলা বৈশাখের প্রথম প্রহরে খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নবজাতকের জন্ম হয়। নতুন বছরে নতুন অতিথিকে পেয়ে পরিবারটিতে বইছে আনন্দের বন্যা। 

পরিবারের সদস্যরা জানায়, ২০২৩ সালে খুলনার কয়রা উপজেলার বাসিন্দা হাসান আলীর সঙ্গে নগরীর নবপল্লী এলাকার বাসিন্দা খাদিজা বেগমের বিয়ে হয়। বর্তমানে তারা নবপল্লী এলাকায় ভাড়া থাকছেন। হাসান আলী সবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন। তাদের প্রথম সন্তান মারিয়া আক্তার মরিয়ম। আজ জন্ম নিয়েছে আরেকটি ছেলে সন্তান।

খাদিজা বেগমের মা বকুল বেগম বলেন, শুরু থেকেই তারা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতেন।চিকিৎসক মে মাসের প্রথম সপ্তাহে সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু সোমবার দুপুর থেকেই খাদিজার প্রসব বেদনা শুরু হয়। বিকাল ৩টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। নবজাতক এবং মা দু’জনেই সুস্থ রয়েছে। সকাল ১০টায় তারা হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাবেন।

নবজাতকের বাবা হাসান আলী জানান, সন্তানের জন্ম সবার জন্যই আনন্দের। পরিবারের সবাই অনেক খুশি। মা-ছেলে সুস্থ থাকায় আরও ভালো লাগছে। ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবো। ডাক্তার-ইঞ্জিনিয়ার না, দেশের মানুষের, সবার কাজে লাগে এমন কিছু হলেই আমি খুশি।

আরও পড়ুন

×