ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাবা-মায়ের বিবাহবার্ষিকীর পরদিন ঘর আলো করে এলো মেয়ে

বাবা-মায়ের বিবাহবার্ষিকীর পরদিন ঘর আলো করে এলো মেয়ে
×

নাটোরে বাবা-মায়ের কোলে পহেলা বৈশাখে জন্ম নেওয়া নবজাতক

কামরুল ইসলাম , নাটোর সংবাদদাতা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ১৩:৪৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ | ১৩:৪৭

পারিবারিক ভাবে বিয়ে হয় ইমরান- ইশরাত দম্পতির। ১৩ এপ্রিল ছিল তাদের দ্বিতীয় বিয়েবার্ষিকী। এর ঠিক পরেরদিনই অর্থাৎ পহেলা বৈশাখে তাদের প্রথম মেয়ে সন্তানের জন্ম হয়। এখনও নবজাতকের নাম ঠিক করা হয়নি, বাড়িতে ফিরে সবার সঙ্গে আলোচনা করে শিশুর নামকরণ করা হবে বলে জানিয়েছে তার স্বজনরা। 

 মঙ্গলবার পহেলা বৈশাখের দিন নাটোর শহরের কানাইখালী এলাকায় সততা স্পেসালাইজড্ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৭টায় নবজাতকটির জন্ম হয়। 

নবজাতকের বাবা বাবা পাবনা জেলার ইশ্বরদী উপজেলার মুলাডলি এলাকার ইমরান হোসেন। তিনি বেসরকারি সংস্থা টিএমএসএস এর প্রোগ্রাম অরগানাইজার হিসেবে রাজশাহী জেলার তানোর শাখায় কর্মরত রয়েছে। মায়ের নাম ইশরাত জাহান। তার বাড়ি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডালসড়ক এলাকায়। তিনি বেসরকারি সংস্থা ‘ব্রাক’এর দাবি শাখায় নঁওগা জেলার নেয়ামতপুর শাখায় কর্মরত রয়েছেন।

নবজাতকের পরিবারের সদস্যরা জানায়, পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকে প্রসব বেদনা অনুভব করেন ইশরাত। স্বাভাবিকভাবে প্রসবের জন্য তিনি তার বাবার বাড়ি ডাল সড়ক এলাকায় অবস্থান করেন। পরে পরিস্থিতির অবনতি হলে বিকাল ৫টার দিকে তাকে বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে নাটোর শহরের সততা স্পেসালাইজড্ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোছা. আকলিমা খাতুন। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ইশরাতের সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় ফুটফুটে কন্যা সন্তান।  নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর পর দাদা-দাদীসহ স্বজনদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জন্মের পর থেকে সুস্থ আছে মা ও মেয়ে।  

নবজাতকের মা ইশরাত জাহান জানান, সন্তান গর্ভে থাকাকালীন চাকরি করেছেন। মাঝে মধ্যে ভয় পেতেন। স্বামী ইমরান সব সময় সাহস যোগাতেন। গর্ভকালীন সময়ে কোনো বড় ধরনের অসুস্থতা বোধ করেননি বলেও জানান তিনি। 
তিনি বলেন, আমাদের বিয়ে হয়েছে ২০২৪ সালের ১৩ এপ্রিল। বাচ্চার জন্মের একদিন আগে বিবাহ বার্ষিকী হওয়ায় পালন করা হয়নি। পহেলা বৈশাখের দিন সন্তান ভূমিষ্ঠ হওয়ায় খুব ভালো লাগছে। 
নবজাতকের বাবা ইমরান হোসেন বলেন, আমার মেয়েকে একজন আদর্শ মানুষ বানাতে চাই। মেয়ের মুখ দেখে অনেক ভালো লাগছে। স্ত্রী ও সন্তান ভালো আছে এজন্য আরো ভালো লাগছে।
নবজাতকের মামা সাজিদ মাহমুদ শিশির বলেন, প্রথম মামা হওয়ার অনুভূতিই আলাদা। তাও আবার পহেলা বৈশাখে। 
ইশরাতের চাচী ও নবজাতকের নানী আখলিমা বেগম জানান, নাতনীকে প্রথম কোলে নিয়ে ভালো লেগেছে। নাতনীর জন্য তিন সেট পোশাক আনা হয়েছে। তবে বৈশাখের দিন কোন আনুষ্ঠানিকতা পালন করা হয়নি। 
হাসপাতালের স্বত্ত্বাধিকারী আব্দুল আওয়াল রাজা বলেন, ইমারন -ইশরাতের পরিবারের সম্মতিতে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে নবজাতকের জন্য অনেক শুভকামনা। 
ডা. মোছা. আকলিমা খাতুন বলেন, ইশরাত জাহানের প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছে। মা মেয়ে দু’জনই সুস্থ আছে। 
 

আরও পড়ুন

×