ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলহের জেরে নার্সের হাত-পায়ের রগ কাটলেন স্বামী

কলহের জেরে নার্সের হাত-পায়ের রগ কাটলেন স্বামী
×

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:২১

| প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার মদনে মারুফা আক্তার নামের এক নার্সের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ মারুফা আক্তারের স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে।
স্থানীয়রা আহত অবস্থায় মারুফাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে এবং মারুফা আক্তারের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মদনপুরে। ১০ বছর আগে তাদের বিয়ে হয়। সাত বছর বয়সী তাদের এক কন্যাসন্তান রয়েছে। ছয় মাস আগে মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন। এরপর থেকেই পৌর সদরে বাড়িভাদেরা রোডে বাসা ভাড়া নিয়ে পরিবারটি বসবাস করছিল।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে প্রায়ই আরিফুল-মারুফা দম্পতির মধ্যে ঝগড়া হতো। 

আরও পড়ুন

×