দোয়া মাহফিলে পানিসম্পদমন্ত্রী
ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৮:০৫
| প্রিন্ট সংস্করণ
চৌদ্দ বছর আগে নিখোঁজ হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেট জেলা বিএনপি দোয়া মাহফিল করেছে। গতকাল শুক্রবার হজরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ্যানি বলেন, ইলিয়াস আলী দেশের নির্বাচন ও গণতন্ত্রের জন্য লড়েছেন। তাঁর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। আসন্ন মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে।
- বিষয় :
- দোয়া মাহফিল
