ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে নৌপরিবহনমন্ত্রী

এনসিটি পরিচালনায় রাষ্ট্র ও জনগণের স্বার্থ প্রাধান্য দেবে সরকার

এনসিটি পরিচালনায়  রাষ্ট্র ও জনগণের স্বার্থ প্রাধান্য দেবে সরকার
×

শেখ রবিউল আলম

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৭:৫৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১৫:১৬

| প্রিন্ট সংস্করণ

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সরকার রাষ্ট্র ও জনগণের স্বার্থকেই প্রাধান্য দেবে। সেটি যে অবস্থায় ছিল, এখনও সেই অবস্থায় আছে। আমরা এনসিটির বিভিন্ন দিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে দেখছি।’ গতকাল চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম প্রি-সি রেটিংসদের শিক্ষা সমাপনী পাসিং আউট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জ্বালানি সংকট প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী সাংবাদিকদের বলেন, কোনো সংকট থাকার কথা না। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরির একটি দৃশ্য আমরা দেখছি। এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে।

শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, নাবিকরা দেশের সম্পদ। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্থনীতিতে রেমিট্যান্সের জোগান দিতে তারা দেশের দূত হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন

×