ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হানি ট্র্যাপের শিকার অনেকে, ব্যবসায়ী খোয়ালেন ৬ লাখ

হানি ট্র্যাপের শিকার অনেকে, ব্যবসায়ী খোয়ালেন ৬ লাখ
×

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জে হানি ট্র্যাপের শিকার হচ্ছেন অনেকে। পুলিশ এই চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। হানি ট্র্যাপে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ পেয়ে রোববার আটক করা হয় চক্রের দুই সদস্যকে।

পুলিশ জানায়, সদর থানায় করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় সরকারি কর্মচারী অজিত দাসকে। পরে ধৃত কর্মচারীকে দিয়ে নতুন ফাঁদ পেতে ধরা হয় ওই যুবতীকে।
অভিযানে আটক দুইজনের একজন সরকারি কর্মচারী, শহরের ধোপাখালীর বাসিন্দা অজিত দাস ও জামালগঞ্জের যুবতী তুলনা আক্তার। এই সংবাদ প্রচারের পর সোমবার থানায় আসেন আরেক ভুক্তভোগী ব্যবসায়ী। তিনিও একই হানি ট্র্যাপ চক্রের শিকার হয়ে ৬ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে ও ৩৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিয়েছেন বলে অভিযোগ করেন। পুলিশ বলছে, হানি ট্র্যাপের শিকার হয়তো হয়েছেন আরও অনেকে। লোকলজ্জার ভয়ে পুলিশকে নাও জানাতে পারেন।

রোববার পুলিশের কাছে হানি ট্র্যাপের শিকার ব্যবসায়ী জানান, তাঁকে বিবস্ত্র করে মারধের পর ভিডিও করা হয়। সেই সঙ্গে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও পরিচিত মানুষের কাছে দেওয়া হয়। ব্যাংক স্টেটমেন্টসহ থানায় অভিযোগ করেন ওই ভুক্তভোগী।
ভুক্তভোগী জানান, একজনের মাধ্যমে পরিচিত হয়ে বার বার ফোন করে সুনামগঞ্জে আসতে 
বলে অভিযুক্ত যুবতী। গত মাসের ১১ তারিখে সুনামগঞ্জ এসে ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে একটি গাড়ি নিয়ে এসে তাঁকে উঠিয়ে নেওয়া হয়। 

আরও পড়ুন

×