ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টঙ্গিবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা

টঙ্গিবাড়ীতে সন্তানের  কবর পাহারায় বাবা
×

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে লাশ চুরির আশঙ্কায় সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা তৈরি হয় সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় কবর থেকে লাশ চুরির আশঙ্কায় এক বাবা তাঁর সন্তানের কবর পাহারা দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর পেয়ে গতকাল বুধবার টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কবর পাহারা দেওয়ার জন্য দুজন গ্রাম পুলিশকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কবরস্থানটি সিসিটিভি ক্যামেরা আওতায় নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। 

গত বৃহস্পতিবার বজ্রপাতে টঙ্গিবাড়ী উপজেলা কামারখাড়া এলাকায় আরাফাত নামের এক কিশোরের মৃত্যু হয়। এরপর তার মরদেহ কামারখাড়া সামাজিক কবরস্থানে দাফন করেন। পরে তার বাবা জসিম খান লোকমুখে শুনতে পান, আরাফাতের লাশ চুরি হতে পারে। এতে জসিম খান কবরস্থানে গিয়ে দিনরাত পাহারা দেওয়া শুরু করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।  
এ সময় উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মৃত আরাফাতের বাবা জসিম খান বলেন, আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। অনেকের মুখে শুনেছি, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। আমরাও এমন কিছু ঘটনার কথা জেনেছি। সেই ভয় থেকেই কবর পাহারা দিচ্ছিলাম।

আরও পড়ুন

×