ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আলফাডাঙ্গায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন আসামি গ্রেপ্তা‌র

আলফাডাঙ্গায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন আসামি গ্রেপ্তা‌র
×

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস ও আলফাডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৬:২৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছরের তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ।

গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বুরাইচ ইউনিয়নের কটুরাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তা‌ররা হলেন, উপজেলার বুরাইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্লা (৩৩), একই ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের সবুজ মোল্লা (২৩) ও টাবনী গ্রামের আলী শরীফ (২০)।

ধর্ষণের শিকার ওই তরুণীকে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ বছরের ওই তরুণীর সঙ্গে মো. লিটন মোল্লার গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে লিটন মোল্লা বিয়ের কথা বলে ওই তরুণীকে মোটরসাইকেলে করে সবুজ মোল্লার বাড়িতে নিয়ে যান। পরে ওই তরুণীকে লিটন, সবুজ ও আলী শরীফ মিলে ধর্ষণ করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ওই তিন ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবারই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তা‌র করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তা‌র হওয়া তিন আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×