ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১৫:১১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১৭:০৪

নড়াইলে ট্রেনে কাটা পড়ে পলি বেগম (৩৫) নামে এক নারী ও তার কোলে থাকা দুই বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলি বেগম নড়াইল সদর থানার মূলদাইড় গ্রামের নুর ইসলামের স্ত্রী।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় সাড়ে ১২টার দিকে এক মহিলা তার ছেলে সন্তানকে নিয়ে রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয়দের কাছে ট্রেন কখন আসবে বলে জিজ্ঞেস করছিল ওই নারী। 

স্থানীয়রা তাকে সেখান থেকে চলে আসার অনুরোধ করলেও তিনি সরে আসেননি। কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ওই নারী। নারীর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে রাস্তায়। 

ঘটনার পরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলে থাকা এক শিশু নিহত হয়েছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×