ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঘোড়াশালে নিরাপত্তা প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে বিদ্যুৎ উপ-কেন্দ্রের যন্ত্রাংশ লুট

ঘোড়াশালে নিরাপত্তা প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে বিদ্যুৎ উপ-কেন্দ্রের যন্ত্রাংশ লুট
×

ঘোড়াশালের অধিনে ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্র। ছবি: সমকাল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৯:২৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৯:৩০

নরসিংদীতে বিদ্যুৎ উপ-কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়েছে একটি চক্র। আজ রোববার ভোর সাড়ে ৪টায় পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে ঘোড়াশালের অধীনে ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৫টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেল যোগে আসা ৫/৬ দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশে খবর দেয়। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই অপরাধীদের ধরার প্রচেষ্টা অব্যাহত আছে।
 

আরও পড়ুন

×