ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে মদপানের পর কলেজছাত্রের মৃত্যু

রাজশাহীতে মদপানের পর কলেজছাত্রের মৃত্যু
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৯:৪৩

রাজশাহীতে মদপানের কারণে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় জাহিদ হাসান অলি নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ নগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন। 

বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, জাহিদ শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। মদপানের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মদপানের বিষয়টি পরিবারের কাছে জানাজানি হওয়ার ভয়ে হাসপাতালে ভর্তি হননি। বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন

×