ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক
×

ছবি: সংগৃহীত

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১১:৫৮ | আপডেট: ০২ মে ২০২৬ | ১২:৪২

রামুতে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি। আটক সজিব বেপারী কক্সবাজারের বাস্তুচ্যুত রোহিঙ্গা ক্যাম্পে ৮-এপিবিএনে কর্মরত পুলিশ সদস্য। তিনি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তিনি কীভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×