ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চকরিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চকরিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৩:৪৫

কক্সবাজারের চকরিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শিশুটির পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় অভিযুক্ত কামাল উদ্দিন শিশুটিকে নাস্তা কিনে দেওয়ার কথা বলে তামাক চুল্লিতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। 

পরে পরিবারের সদস্যরা শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া পৌরসভার পালাকাটায় তাঁর আত্মীয়ের বাড়ি থেকে অবস্থায় রাত ১০টায় অভিযুক্ত আত্মগোপনে থাকা কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন। 

এ ব্যাপারে চকরিয়া থানায় কামাল উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন

×