অন্তর্বর্তী সরকার দেশের জন্য কোনো কাজ করেনি: বিমানমন্ত্রী
মানিকগঞ্জ যাদুঘরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৪:১৬ | আপডেট: ০২ মে ২০২৬ | ১৪:৪৭
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ১৭ বছর পর আমরা আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। বিগত অন্তর্বর্তী সরকার দেড় বছর দেশের জন্য কোনো কাজ করেনি। একটা কাজও তারা জনগণের জন্য করেছে তা বলতে পারবে না।
আজ শনিবার সকালে মানিকগঞ্জ যাদুঘরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমাদের সরকার দুই মাসে কি কি কাজ করেছেন তা জনগন দেখেছেন। প্রধান মন্ত্রীর ভবিষ্যত পরিকল্পনাও আপনারা জানেন। গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দিয়েছেন। আমরা জনগনের জন্য কাজ করতে এসেছি।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ যাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাবেক সচিব নাঈম আহমেদ খান, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, যাদুঘরের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী চক্ষুশিবিরে তিন থেকে চারশ মানুষকে সেবা দেওয়া হবে। রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা দেওয়া হবে। এছাড়া যেসব রোগীর চোখের অপারেশনের প্রয়োজন হবে তাদের আগামী ১৬ মে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
