ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১২:৫৮

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে শিশুটির মৃত্যু হয়।

আরশ জেলার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ।

তিনি জানান, হাম উপসর্গ ছাড়াও ওই শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুত্বর আকার ধারণ করে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সুত্র জানায়, এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৩ জন কুমিল্লায় মারা গেছেন।

আরও পড়ুন

×