ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১
×

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:০৭

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্লা (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৬ জন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক ঝন্টু মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্লার ছেলে। 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারী চালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ঝন্টু মোল্লা ঘটনাস্থলে নিহত হন। এসময় ইজিবাইকে থাকা অপর ৬ যাত্রী আহত হন। 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ। 


 

আরও পড়ুন

×