ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
×

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৩:২০ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৪:৪১

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২ টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাসিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মুক্তাগাছার দিকে যাওয়ার পথে সত্রাশিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুভর্তি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×