ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগে স্ত্রী ও ছেলে গ্রেফতার

সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগে স্ত্রী ও ছেলে গ্রেফতার
×

ছবি: সংগৃহীত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৫:১২

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগে স্ত্রী শিউলি বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক ওরফে রয়েল (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে ওই ব্যবসায়ীর নিজ শয়ন কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রফিকুল ইসলাম প্রতিদিনই মাদক সেবন করতেন। এ নিয়ে স্ত্রী ও ছেলের সাথে প্রতি রাতেই রাগারাগি হতো। মূলত সংসারে অশান্তি থেকেই মা ও ছেলে এক সপ্তাহ আগে থেকে পরিকল্পনা করেন এবং ধারালো দা দিয়ে ঘুমন্ত বাবাকে  জবাই করে হত্যা করেন। পরে তারা বাঁচতে নাটক সাজান। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসায় সব কিছু স্বীকার করেছেন মা ও ছেলে। তাদের দেওয়া তথ্য মতেই পাশের পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র এবং রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে।
 

আরও পড়ুন

×