আবাসিক হোটেলে নিয়ে স্কুলছাত্রকে ‘বলাৎকার’, ভিডিও ধারণের অভিযোগ
প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ২২:৩৭
সুনামগঞ্জে সামাজিক মাধ্যম টিকটকে পরিচয়ের পর এক স্কুলছাত্রকে আবাসিক হোটেলে নিয়ে বলাৎকার এবং ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ সোমবার অভিযুক্ত আকাশ চন্দ্র দাস ওরফে শাওন ওরফে ইশানকে আটক করা হয়। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুনামগঞ্জ শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। টিকটকে তাদের পরিচয় হয়, একপর্যায়ে দুজনের মধ্যে কথাবার্তা ও ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্প্রতি আকাশ ওই স্কুলছাত্রকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে বলাৎকার করে। এ ঘটনার ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আকাশ ওই ছাত্রকে শহরের আরেকটি হোটেলে নিয়ে পুনরায় নির্যাতন চালায়।
ভুক্তভোগী পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পেরে তারা সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। তবে বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত যুবক আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের মাধ্যমে তাকে আটক করে।
