ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২
×

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৫:২২

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় পথচারি দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর মেয়ে আরফা (৭)। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মহসীন হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) একটি বাস বরিশাল থেকে বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। দূর্ঘটনাস্থল অতিক্রমের সময়ে মহাসড়ক পারাপাররত দাদি ও নাতনিকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাসটি দ্রত পালিয়ে যায় এবং সেটি আটকের চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×