চট্টগ্রামে দুর্নীতি মামলা
সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৭ জন
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২৩:১৮ | আপডেট: ০৫ মে ২০২৬ | ২৩:২৩
চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর আগে এক দিনে ১০ জন সাক্ষ্য দিয়েছিলেন। সব মিলিয়ে দু’দিনে ১৮ জন সাক্ষ্য দিলেন।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই সাক্ষ্য গ্রহণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলায় ৭ জন সাক্ষী আদালতে উপস্থাপন করা হয়। আদালতে তাঁদের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আগামী ২০ মে মামলার পরবর্তী সাক্ষ্যর দিন ধার্য করেছেন আদালত।
মামলার আসামিরা হলেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী প্রমুখ।
- বিষয় :
- আত্মসাৎ
- সাইফুজ্জামান চৌধুরী
- আদালত
