ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৬:২৬

নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।

‎নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা বুধবার সকাল নয়টায় পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

‎ওসি বলেন, নিহতের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মতো। শরীরের অনেক জায়গায় ফুলে ও গলে চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে, অন্তত তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। 

‎মৃত্যুর কারণ জানতে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।  

আরও পড়ুন

×