ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৪:২১ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৪:৩৭

রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদ্দাম হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সুলতানা কামাল ব্রিজের পশ্চিম ঢালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাদ্দাম গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
 

আরও পড়ুন

×